৩/২৬. অধ্যায়ঃ
ঋতুর রক্ত কাপড়ে লাগলে
সুনানে নাসাঈ : ৩৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنِي أَبُو الْمِقْدَامِ ثَابِتٌ الْحَدَّادُ، عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ قَالَ: سَمِعْتُ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضَةِ يُصِيبُ الثَّوْبَ؟ قَالَ: «حُكِّيهِ بِضِلَعٍ وَاغْسِلِيهِ بِمَاءٍ وَسِدْرٍ»
আদী ইব্ন দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি শুনেছি, উম্মু কায়েস বিনতু মিহসান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলেন, ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করবেন? তিনি (ﷺ) বললেন, নখ দ্বারা ঘষে নিবে। তারপর পানি ও কুলপাতা দ্বারা ধুয়ে ফেলবে।
