৩৭/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৫২ - স্ত্রীর সাথে ব্যবহার
কোন ব্যক্তির এক স্ত্রীর চেয়ে অপর স্ত্রীকে অধিক ভালোবাসা
সুনানে আন-নাসায়ী : ৩৯৫২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৫২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ صَالِحِ بْنِ رَبِيعَةَ بْنِ هُدَيْرٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: أَوْحَى اللَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، فَقُمْتُ، فَأَجَفْتُ الْبَابَ بَيْنِي وَبَيْنَهُ، فَلَمَّا رُفِّهَ عَنْهُ، قَالَ لِي: «يَا عَائِشَةُ إِنَّ جِبْرِيلَ يُقْرِئُكِ السَّلَامَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি নবী (ﷺ)-এর সাথে অবস্থান করছিলাম এমতাবস্থায় নবী (ﷺ)-এর ওপর আল্লাহ তা'আলা ওহী নাযিল করলেন। আমি উঠে গেলাম এবং তাঁর ও আমার মাঝখানে দরজাকে রাখলাম। যখন ওহী নাযিল শেষ হলো ও তাঁর কষ্ট দূর হলো, তখন তিনি আমাকে বললেন: হে 'আয়িশাহ্! জিবরীল (আঃ) তোমাকে সালাম দিয়েছেন।
