৩৭/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৫৩ - স্ত্রীর সাথে ব্যবহার
কোন ব্যক্তির এক স্ত্রীর চেয়ে অপর স্ত্রীকে অধিক ভালোবাসা
সুনানে আন-নাসায়ী : ৩৯৫৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৫৩
أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «إِنَّ جِبْرِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلَامَ» قَالَتْ: وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لَا نَرَى
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে ['আয়িশাহ্-কে] বলেছেন, জিবরীল (আঃ) তোমার ওপর সালাম পেশ করেছেন। উত্তরে 'আয়িশাহ্ (রাঃ) বললেন, তাঁর ওপরও সালাম আর আল্লাহর রহমাত, বারাকাত বর্ষিত হোক। আপনি যা দেখেন, আমরা তা দেখি না।
