৩৭/৪. অধ্যায়ঃ

আত্মমর্যাদাবোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৫৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ: حَدَّثَنَا أَنَسٌ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، فَأَرْسَلَتْ أُخْرَى بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتْ يَدَ الرَّسُولِ، فَسَقَطَتِ الْقَصْعَةُ، فَانْكَسَرَتْ، فَأَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِسْرَتَيْنِ فَضَمَّ إِحْدَاهُمَا إِلَى الْأُخْرَى، فَجَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ، وَيَقُولُ: «غَارَتْ أُمُّكُمْ كُلُوا» فَأَكَلُوا، فَأَمْسَكَ حَتَّى جَاءَتْ بِقَصْعَتِهَا الَّتِي فِي بَيْتِهَا، فَدَفَعَ الْقَصْعَةَ الصَّحِيحَةَ إِلَى الرَّسُولِ، وَتَرَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْهَا

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবি (ﷺ) মুমিনদের মাতাদের (রসূলের স্ত্রীদের) কোনো একজনের ঘরে ছিলেন। এরপর অন্য একজন (স্ত্রী) এক পেয়ালা খাবার পাঠালেন। অতঃপর তিনি (ঐ স্ত্রী) বাহকের হাতে আঘাত করলেন। এতে পেয়ালাটি পড়ে ভেঙে গেল। নবি (ﷺ) ভাঙা টুকরা দুটি নিয়ে একটি অপরটির সাথে জোড়া দিলেন, আর তার মধ্যে খাবার রাখতে লাগলেন এবং বললেন : তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে; তোমরা খাও। তখন তারা খেলেন এবং রসূলুল্লাহ (ﷺ) তা ধরে রাখলেন।এরপর নবি (ﷺ) যার ঘরে ছিলেন তিনি একটি পেয়ালা আনলেন। ভালো পেয়ালাটি রসূলুল্লাহ (ﷺ) বাহককে দিলেন আর ভাঙা পেয়ালাটি যিনি ভেঙেছেন তার ঘরে রাখলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন