৩৭/৪. অধ্যায়ঃ
আত্মমর্যাদাবোধ
সুনানে নাসাঈ : ৩৯৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৫৬
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا يَعْنِي أَتَتْ بِطَعَامٍ فِي صَحْفَةٍ لَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ، فَجَاءَتْ عَائِشَةُ مُتَّزِرَةً بِكِسَاءٍ، وَمَعَهَا فِهْرٌ، فَفَلَقَتْ بِهِ الصَّحْفَةَ، فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ فِلْقَتَيْ الصَّحْفَةِ، وَيَقُولُ: «كُلُوا غَارَتْ أُمُّكُمْ» مَرَّتَيْنِ، ثُمَّ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَحْفَةَ عَائِشَةَ، فَبَعَثَ بِهَا إِلَى أُمِّ سَلَمَةَ، وَأَعْطَى صَحْفَةَ أُمِّ سَلَمَةَ عَائِشَةَ
হযরত উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার তিনি থালায় করে কিছু খাবার রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবীদের কাছে নিয়ে আসলেন। অতঃপর আয়িশা (রাঃ) চাদর গায়ে দিয়ে আসলেন। তাঁর হাতে ছিল একটি পাথর। পাথরটি দিয়ে থালাটি দুই টুকরা করে দিলেন, নবী (ﷺ) থালার ভাঙা টুকরা দু'টি একত্র করে বললেন, তোমরা খাও। তোমাদের মাতার আত্মমর্যাদায় লেগেছে। এ কথাটি দুইবার বললেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আয়িশার (রাঃ) থালা নিয়ে উম্মু সালামা (রাঃ) কাছে পাঠালেন। উম্মু সালামা (রাঃ) থালাটি আয়িশা (রাঃ) কে দিয়ে দিলেন।
