৩৭/৪. অধ্যায়ঃ

আত্মমর্যাদাবোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৬৪

حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ الْمِصِّيصِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ، قَالَتْ: أَلَا أُحَدِّثُكُمْ عَنِّي، وَعَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْنَا: بَلَى، قَالَتْ: لَمَّا كَانَتْ لَيْلَتِي الَّتِي هُوَ عِنْدِي - تَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - انْقَلَبَ، فَوَضَعَ نَعْلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ، وَوَضَعَ رِدَاءَهُ، وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ، فَلَمْ يَلْبَثْ إِلَّا رَيْثَمَا ظَنَّ أَنِّي قَدْ رَقَدْتُ، ثُمَّ انْتَعَلَ رُوَيْدًا، وَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا، ثُمَّ فَتَحَ الْبَابَ رُوَيْدًا، وَخَرَجَ وَأَجَافَهُ رُوَيْدًا، وَجَعَلْتُ دِرْعِي فِي رَأْسِي، وَاخْتَمَرْتُ، وَتَقَنَّعْتُ إِزَارِي، فَانْطَلَقْتُ فِي إِثْرِهِ حَتَّى جَاءَ الْبَقِيعَ، فَرَفَعَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ وَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ انْحَرَفَ فَانْحَرَفْتُ، فَأَسْرَعَ فَأَسْرَعْتُ، فَهَرْوَلَ فَهَرْوَلْتُ، فَأَحْضَرَ فَأَحْضَرْتُ، وَسَبَقْتُهُ فَدَخَلْتُ، فَلَيْسَ إِلَّا أَنْ اضْطَجَعْتُ، فَدَخَلَ فَقَالَ: «مَا لَكِ يَا عَائِشَةُ حَشْيَا رَابِيَةً؟» قَالَتْ: لَا، قَالَ: «لَتُخْبِرِنِّي أَوْ لَيُخْبِرَنِّي اللَّطِيفُ الْخَبِيرُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، فَأَخْبَرْتُهُ الْخَبَرَ، قَالَ: «فَأَنْتِ السَّوَادُ الَّذِي رَأَيْتُهُ أَمَامِي؟» قَالَتْ: نَعَمْ، قَالَتْ: فَلَهَدَنِي فِي صَدْرِي لَهْدَةً أَوْجَعَتْنِي، ثُمَّ قَالَ: «أَظَنَنْتِ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ» قَالَتْ: مَهْمَا يَكْتُمُ النَّاسُ فَقَدْ عَلِمَهُ اللَّهُ؟ قَالَ: «نَعَمْ». قَالَ: «فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَانِي حِينَ رَأَيْتِ، وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ، وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ فَنَادَانِي، فَأَخْفَى مِنْكِ، فَأَجَبْتُهُ فَأَخْفَيْتُ مِنْكِ، فَظَنَنْتُ أَنْ قَدْ رَقَدْتِ، وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِي، فَأَمَرَنِي أَنْ آتِيَ أَهْلَ الْبَقِيعِ، فَأَسْتَغْفِرَ لَهُمْ» رَوَاهُ عَاصِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ عَائِشَةَ عَلَى غَيْرِ هَذَا اللَّفْظِ

মুহাম্মদ ইব্‌ন কায়স ইব্‌ন মাখরামা (রাঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) বলেন যে, আমি কি তোমাকে নবী (ﷺ) এবং আমার সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করব না? আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই? তিনি বললেন: যে রাতে নবী (ﷺ)-এর আমার সাথে থাকার কথা, সেই রাত যখন এলো, তিনি (ﷺ) আসলেন। তারপর তাঁর জুতা পায়ের কাছে রাখলেন। চাদর খুলে রাখলেন। লুঙ্গির এক পার্শ্ব বিছানার উপর বিছালেন। তারপর ততক্ষণ অবস্থান করলেন, যতক্ষণ না তাঁর মনে হলো আমি ঘুমিয়ে পড়েছি। তারপর আস্তে করে জুতা পরলেন, আস্তে করে চাদর নিলেন, তারপর আস্তে করে দরজা খুলে বের হলেন এবং আস্তে করে দরজা বন্ধ করলেন। আর আমি মাথার দিক থেকে আমার কামিজটি পরিধান করলাম, ওড়না পরলাম, চাদরটি গায়ে দিয়ে আবৃত হলাম, তারপর তার পিছনে চলতে লাগলাম। তিনি বাকী' কবরস্থান পর্যন্ত আসলেন এবং তিনবার হাত উঠালেন, বহুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর ফিরে আসছিলেন। আমিও ফিরে আসছিলাম, তিনি (ﷺ) তীব্রগতিতে হাঁটলে আমিও তীব্র গতিতে চললাম। তিনি (ﷺ) একটু দৌড়ে চললেন, আমিও একটু দৌড়ে চললাম। পরিশেষে তিনি (ﷺ) বাড়িতে পৌঁছে গেলেন। তবে তাঁর আগেই আমি পৌঁছলাম। ঘরে প্রবেশ করেই শুয়ে পরলাম। তিনিও প্রবেশ করে বললেন: হে আয়িশা! তোমার কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ যে? আয়িশা (রাঃ) বললেন, না তো। তিনি (ﷺ) বললেন, হয় তুমি আমাকে বল, নয়ত আমাকে সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ সত্তা সে বিষয়ে সংবাদ দিবে। আমি বললাম: হে আল্লাহর রসূল (ﷺ)! আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক এবং রসূলুল্লাহ (ﷺ)-কে বিষয়টি খুলে বললাম। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমিই সেই ছায়া যা আমি আমার সামনে দেখেছিলাম। আয়িশা (রাঃ) বললেন: হ্যাঁ।তখন তিনি আমার বুকের উপর একটি চাপড়াঘাত করলেন, যা আমাকে ব্যথিত করল। এরপর তিনি (ﷺ) বললেন: তোমার কি ধারণা যে, আল্লাহ এবং তাঁর রসূল (ﷺ) তোমার ওপর অন্যায় করবেন? আয়িশা (রাঃ) বললেন, মানুষ যতই গোপন করুক, আল্লাহ তা অবশ্যই জানেন। তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। তারপর বললেন, তুমি যখন আমাকে দেখছিলে তখন জিবরীল (আঃ) আমার কাছে এসেছিলেন, তখন তুমি পোশাক রেখেছিলে বিধায় জিবরীল (আঃ) ঘরে প্রবেশ করেনি। তিনি তোমার থেকে গোপনে আমাকে ডাকলেন, আমিও তোমার থেকে গোপনে ছিলাম। আমি মনে করলাম, তুমি ঘুমিয়ে পড়েছ এবং ভয় করলাম যে, তোমাকে জাগিয়ে দিলে একাকিত্ব অনুভব করবে। জিবরীল (আঃ) আমাকে বাকী' কবরস্থানের কাছে যাওয়ার নির্দেশ দেন, যেন আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন