৩৭/৪. অধ্যায়ঃ

আত্মমর্যাদাবোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৬৩

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ قَيْسٍ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: أَلَا أُحَدِّثُكُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنِّي؟ قُلْنَا: بَلَى، قَالَتْ: لَمَّا كَانَتْ لَيْلَتِي انْقَلَبَ، فَوَضَعَ نَعْلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ، وَوَضَعَ رِدَاءَهُ، وَبَسَطَ إِزَارَهُ عَلَى فِرَاشِهِ، وَلَمْ يَلْبَثْ إِلَّا رَيْثَمَا ظَنَّ أَنِّي قَدْ رَقَدْتُ، ثُمَّ انْتَعَلَ رُوَيْدًا، وَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا، ثُمَّ فَتَحَ الْبَابَ رُوَيْدًا وَخَرَجَ وَأَجَافَهُ رُوَيْدًا، وَجَعَلْتُ دِرْعِي فِي رَأْسِي فَاخْتَمَرْتُ، وَتَقَنَّعْتُ إِزَارِي، وَانْطَلَقْتُ فِي إِثْرِهِ حَتَّى جَاءَ الْبَقِيعَ، فَرَفَعَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، وَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ انْحَرَفَ، وَانْحَرَفْتُ، فَأَسْرَعَ فَأَسْرَعْتُ، فَهَرْوَلَ فَهَرْوَلْتُ، فَأَحْضَرَ فَأَحْضَرْتُ، وَسَبَقْتُهُ فَدَخَلْتُ، وَلَيْسَ إِلَّا أَنْ اضْطَجَعْتُ فَدَخَلَ، فَقَالَ: «مَا لَكِ يَا عَائِشُ رَابِيَةً؟» قَالَ: سُلَيْمَانُ حَسِبْتُهُ قَالَ: حَشْيَا قَالَ: «لَتُخْبِرِنِّي أَوْ لَيُخْبِرَنِّي اللَّطِيفُ الْخَبِيرُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، فَأَخْبَرْتُهُ الْخَبَرَ، قَالَ: «أَنْتِ السَّوَادُ الَّذِي رَأَيْتُ أَمَامِي؟» قُلْتُ: نَعَمْ، قَالَتْ: فَلَهَدَنِي لَهْدَةً فِي صَدْرِي أَوْجَعَتْنِي، قَالَ: أَظَنَنْتِ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ، قَالَتْ: مَهْمَا يَكْتُمُ النَّاسُ فَقَدْ عَلِمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: «فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَانِي حِينَ رَأَيْتِ، وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ، وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ فَنَادَانِي، فَأَخْفَى مِنْكِ فَأَجَبْتُهُ، وَأَخْفَيْتُهُ مِنْكِ، وَظَنَنْتُ أَنَّكِ قَدْ رَقَدْتِ، فَكَرِهْتُ أَنْ أُوقِظَكِ، وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِي، فَأَمَرَنِي أَنْ آتِيَ أَهْلَ الْبَقِيعِ، فَأَسْتَغْفِرَ لَهُمْ» خَالَفَهُ حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ فَقَالَ: عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ "

মুহাম্মদ ইব্ন কায়েস (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন: নাবী (ﷺ) এবং আমার সম্পর্কে কি তোমাদেরকে একটি ঘটনা বর্ণনা করব না?আমরা বললাম, হ্যাঁ অবশ্যই?তিনি বললেন: তিনি (ﷺ) আমার পালার একরাতে আমার কাছে আসলেন। তারপর তাঁর জুতা পায়ের কাছে রাখলেন, তাঁর চাদর রাখলেন এবং তাঁর একটি লুঙ্গি বিছানার উপর বিছালেন। তারপর তিনি ততক্ষণ অবস্থান করলেন যতক্ষণ তাঁর ধারণা হলো যে, আমি ঘুমিয়ে পড়েছি।তারপর উঠে জুতা পরলেন এবং তাঁর চাদর নিলেন। তারপর ধীরে ধীরে দরজা খুলে বের হলেন এবং আস্তে করে দরজা চাপিয়ে দিলেন। আর আমি মাথার উপর দিয়ে জামা পরলাম, ওড়না পরলাম এবং চাদর গায়ে দিলাম ও তাঁর পিছনে অনুসরণ করলাম। তিনি বাকী (নামক) কবরস্থানে এসে তিনবার হাত উঠালেন ও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর ফিরে আসছিলেন। আমিও ফিরে আসছিলাম। তিনি (ﷺ) একটু তীব্রগতিতে চলতে লাগলেন, আমিও তীব্রগতিতে চললাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। তিনি পৌঁছে গেলেন, তবে আমি তার আগে পৌঁছলাম। ঘরে প্রবেশ করেই বিছানায় শুয়ে পড়লাম।তিনিও প্রবেশ করলেন এবং বললেন: হে আয়িশা! তোমার যে কি হয়েছে তোমার শ্বাস-প্রশ্বাস বৃদ্ধি পাচ্ছে। বর্ণনাকারী সুলায়মান বলেন, আমি ধারণা করছি ইবনু ওয়াত্ব (رَابِيَةً)-এর পরিবর্তে (حَشْيَا ) দ্রুত চলার কারণে 'হাঁপিয়ে ওঠা' শব্দটি বলেছেন। তিনি (ﷺ) বললেন, (ঘটনা কি বল), নয় তো আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ, তিনিই আমাকে জানিয়ে দিবেন। আমি বললাম, আমার বাবা-মা আপনার প্রতি কুরবান হোক, অতঃপর আমি তাকে ঘটনাটি জানালাম।তিনি (ﷺ) বললেন, তাহলে তুমিই সেই ছায়া যা আমার সামনে দেখছিলাম? আমি বললাম, হ্যাঁ।আয়িশা (রাঃ) বললেন, এরপর তিনি (ﷺ) আমার বুকে একটি চাপড়াঘাত করলেন যা আমাকে ব্যথিত করল। তারপর তিনি (ﷺ) বললেন: তুমি কি ধারণা করেছ যে, আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) তোমার ওপর অন্যায় করবে? আয়িশা (রাঃ) বললেন, মানুষ যতই গোপন রাখুক না কেন, আল্লাহ তা অবশ্যই জানেন। তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি যখন আমাকে দেখছিলে তখন জিবরীল (আঃ) আমার কাছে এসেছিলেন। তোমার [শুয়ে যাওয়ায়] কাপড় খোলার কারণে জিবরীল (আঃ) ঘরে প্রবেশ করেননি। তোমার থেকে গোপনে আমাকে ডাকলেন, বিধায় আমিও তোমার থেকে গোপনে জবাব দিলাম। মনে করলাম, তুমি ঘুমিয়ে পড়েছ; তাই তোমাকে জাগিয়ে দেয়াটা পছন্দ করলাম না এবং এ ভয়ও ছিল যে, তুমি একাকিত্ব বোধ করবে। জিবরীল (আঃ) আমাকে নির্দেশ দিলে আমি বাকীতে অবস্থানকারীদের (বাকী নামক কবরস্থানে শায়িতদের) কাছে যাই এবং তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন