৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৮২
সুনানে নাসাঈ : ৩৯৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৮২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ قَالَ: سَمِعْتُ أَوْسًا يَقُولُ: أَتَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدِ ثَقِيفٍ، فَكُنْتُ مَعَهُ فِي قُبَّةٍ، فَنَامَ مَنْ كَانَ فِي الْقُبَّةِ غَيْرِي وَغَيْرُهُ، فَجَاءَ رَجُلٌ، فَسَارَّهُ، فَقَالَ: «اذْهَبْ فَاقْتُلْهُ»، فَقَالَ: «أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ؟» قَالَ: يَشْهَدُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَرْهُ» ثُمَّ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا حَرُمَتْ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا " قَالَ مُحَمَّدٌ: فَقُلْتُ لِشُعْبَةَ: أَلَيْسَ فِي الْحَدِيثِ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ؟ قَالَ: «أَظُنُّهَا مَعَهَا، وَلَا أَدْرِي»
নু’মান ইব্ন সালিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আওস (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি সাকিফ গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আগমন করলাম। আমি তাঁর সাথে একটি তাঁবুতে ছিলাম। আমি এবং তিনি ছাড়া তাঁবুর সবাই ঘুমিয়ে পড়ল। এমন সময় এক ব্যক্তি এসে তাঁর সঙ্গে গোপনে কিছু বললে, তিনি বললেন: যাও, তুমি তাকে হত্যা কর। এরপর তিনি (ﷺ) বললেন : সে কি এ সাক্ষ্য দেয় না যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল? সে ব্যক্তি বলল : এ সাক্ষ্য দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তাকে ছেড়ে দাও।এরপর তিনি (ﷺ) বললেন : আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা ‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই) বলে। যখন তারা এরূপ বলবে, তখন তাদের জানমাল আমার জন্য হারাম হবে, তবে এর হক ছাড়া।রাবী মুহাম্মাদ (রহঃ) বলেন, আমি শু'বাহ (রহঃ)-কে বললাম : তারা কি এই সাক্ষ্য দেয় না যে, “আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল"- এ কথাটি কি এই হাদীসের অংশ নয়? তিনি বললেন : আমার ধারণা এটিও এই হাদীসের অংশ, কিন্তু আমার সঠিকভাবে জানা নেই।
