৩৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৮৪ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৯৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ أَبِي إِدْرِيسَ قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ يَخْطُبُ - وَكَانَ قَلِيلَ الْحَدِيثِ -، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا، أَوِ الرَّجُلُ يَمُوتُ كَافِرًا»
মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু ইদরীস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়াহ্ (রাঃ)-কে খুতবা দিতে শুনেছি, আর তাঁনি রাসূলুল্লাহ (ﷺ) হতে অল্প সংখ্যক হাদীসই বর্ণনা করেছেন। আমি শুনলাম, তিনি খুতবায় বলছেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আশা করা যায় প্রত্যেক গুনাহ আল্লাহ তা'আলা ক্ষমা করবেন, তবে ঐ ব্যক্তির গুনাহ ছাড়া যে ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করে অথবা ঐ ব্যক্তিকে যে কাফির হয়ে মৃত্যুবরণ করে।
