৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৩৯৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ بْنِ مَالَجَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ ابْنِ إِسْحَاقَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ إِسْمَاعِيلَ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَتْلُ مُؤْمِنٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ مِنْ زَوَالِ الدُّنْيَا» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: إِبْرَاهِيمُ بْنُ الْمُهَاجِرِ لَيْسَ بِالْقَوِيِّ
আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ সত্তার শপথ! যার হাতে আমার জীবন, কোন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে সারা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: ইবরাহীম ইবন মুহাজির হাদীস বর্ণনার ক্ষেত্রে শক্তিশালী নন।
