৩৮/৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০৩২ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে হুমায়দ-এর বর্ণনায় তার ছাত্রদের মধ্যে পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪০৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০৩২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ، أَنَّ نَاسًا أَوْ رِجَالًا مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا أَهْلُ ضَرْعٍ، وَلَمْ نَكُنْ أَهْلَ رِيفٍ، فَاسْتَوْخَمُوا الْمَدِينَةَ، «فَأَمَرَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَوْدٍ وَرَاعٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فِيهَا، فَيَشْرَبُوا مِنْ لَبَنِهَا وَأَبْوَالِهَا فَلَمَّا صَحُّوا، وَكَانُوا بِنَاحِيَةِ الْحَرَّةِ كَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ، فَأُتِيَ بِهِمْ، فَسَمَّرَ أَعْيُنَهُمْ، وَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، ثُمَّ تَرَكَهُمْ فِي الْحَرَّةِ عَلَى حَالِهِمْ حَتَّى مَاتُوا»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
'উরায়নাহ্ বা উকল গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমরা পশুর মালিক, ক্ষেত-খামারের মালিক নই। মাদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় রাসূলুল্লাহ (ﷺ) তাদের বলেন: তোমরা যদি আমাদের উটের নিকট যেতে সেগুলোর দুধ ও পেশাব পান করতে। যখন তারা সুস্থ হলো ইসলাম গ্রহণ করার পর আবার কাফির হয়ে গেল। তারা হাররা নাম স্থানে অবস্থান করছিল। সেখানে তারা রাসূল (ﷺ)-এর রাখালকে হত্যা করে তার উট নিয়ে পালিয়ে গেল।তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের খোঁজার জন্য লোক পাঠান। তাদের ধরে আনা হলে তিনি (ﷺ) তাদের হাত-পা কেটে দিলেন এবং গরম শলাকা দিয়ে চোখ বিদ্ধ করে দিলেন। তিনি (ﷺ) তাদের হাররাহ্ নামক স্থানে রাখলেন এবং সেখানে এভাবেই তারা মারা গেল।
