৩৮/৯. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য
সুনানে নাসাঈ : ৪০৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৪২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَطَّعَ الَّذِينَ سَرَقُوا لِقَاحَهُ، وَسَمَلَ أَعْيُنَهُمْ بِالنَّارِ، عَاتَبَهُ اللَّهُ فِي ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى»: {إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ} [المائدة: 33] الْآيَةَ كُلَّهَا
আবূ যিনাদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু যিনাদ (রাঃ) বর্ণনা করেন। যখন রসূলুল্লাহ (ﷺ) উটনীর চোরদের হাত-পা কাটেন এবং গরম শলাকা দিয়ে চোখ অন্ধ করে দেন। তখন আল্লাহ তা'আলা তাঁকে মৃদু তিরস্কার করে এ আয়াত নাযিল করেন:إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ"যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে..."- (সূরা আল-মায়িদাহ ৫: ৩৩)।
