৩৮/৯. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য
সুনানে নাসাঈ : ৪০৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৪৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَجُلًا مِنَ الْيَهُودِ قَتَلَ جَارِيَةً مِنَ الْأَنْصَارِ عَلَى حُلِيٍّ لَهَا، وَأَلْقَاهَا فِي قَلِيبٍ، وَرَضَخَ رَأْسَهَا بِالْحِجَارَةِ، فَأُخِذَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرْجَمَ حَتَّى يَمُوتَ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইয়াহুদি এক আনসারীর মেয়েকে গহনার লোভে হত্যা করে তাকে কূপে নিক্ষেপ করে এবং পাথর মেরে তার মাথা চূর্ণ করে দেয়। এরপর তাকে ধরে আনা হলে রসূলুল্লাহ (ﷺ) তাকে পাথর মারার নির্দেশ দেন যতক্ষণ না তার মৃত্যু হয়।
