৩৮/৯. অধ্যায়ঃ

ইয়াহইয়া ইবনু সা'ঈদ থেকে তুলহাহ্ ইবনু মুসারিফ ও মু'আবিয়াহ্ ইবনু সালিহ-এর মধ্যে এ হাদীসের বর্ণনাগত বৈপরীত্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৪৬

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا يَزِيدُ النَّحْوِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ تَعَالَى: {إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ} [المائدة: 33] الْآيَةَ قَالَ: «نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي الْمُشْرِكِينَ، فَمَنْ تَابَ مِنْهُمْ قَبْلَ أَنْ يُقْدَرَ عَلَيْهِ، لَمْ يَكُنْ عَلَيْهِ سَبِيلٌ، وَلَيْسَتْ هَذِهِ الْآيَةُ لِلرَّجُلِ الْمُسْلِمِ فَمَنْ قَتَلَ، وَأَفْسَدَ فِي الْأَرْضِ، وَحَارَبَ اللَّهَ وَرَسُولَهُ، ثُمَّ لَحِقَ بِالْكُفَّارِ قَبْلَ أَنْ يُقْدَرَ عَلَيْهِ لَمْ يَمْنَعْهُ ذَلِكَ أَنْ يُقَامَ فِيهِ الْحَدُّ الَّذِي أَصَابَ»

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ তা'আলার বাণীঃإِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ‘‘যারা আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) এর বিরুদ্ধে যুদ্ধ করে...’’ (সূরা আল-মায়িদাহ ৫:৩৩)।এ আয়াতটি মুশরিকদের ব্যাপারে নাজিল করা হয়েছে। তাদের মধ্যে যে পাকড়াও হওয়ার আগে তাওবা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই আয়াত কোনো মুসলিম ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। যদি কেউ হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ এবং রসূল (ﷺ) এর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পাকড়াও হওয়ার পূর্বে কাফিরদের সাথে গিয়ে যোগ দেয়, তবে সে যে শাস্তিরই উপযুক্ত হবে তা থেকে তার পাকড়াও হওয়ার পরে তাওবা তাকে বাঁচাতে পারবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন