৪/৭. অধ্যায়ঃ
গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০৬
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ، فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَلِيمٌ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ»
ইয়ালা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দেখলেন, এক ব্যক্তি খোলা মাঠে গোসল করছে, তিনি (ﷺ) মিম্বারে আরোহণ করলেন, আল্লাহ তা'আলার প্রশংসা ও তাঁর গুণাবলী বর্ণনা করলেন। তারপর বললেন, আল্লাহ তা'আলা ধৈর্যশীল, লজ্জাশীল (মানুষের পাপ) ঢেকে রাখেন। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব, তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পর্দা করে নেয়।
[১] পর্দা ব্যতীত।
