৩৮/২৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি তলোয়ার কোষমুক্ত করে লোকেদের আক্রমণ করে
সুনানে নাসাঈ : ৪১০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১০১
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَعَثَ عَلِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْيَمَنِ بِذُهَيْبَةٍ فِي تُرْبَتِهَا، فَقَسَمَهَا بَيْنَ الْأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي مُجَاشِعٍ، وَبَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَبَيْنَ عَلْقَمَةَ بْنِ عُلَاثَةَ الْعَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلَابٍ، وَبَيْنَ زَيْدِ الْخَيْلِ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ قَالَ: فَغَضِبَتْ قُرَيْشٌ وَالْأَنْصَارُ وَقَالُوا: يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ، وَيَدَعُنَا، فَقَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ» فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، نَاتِئُ الْوَجْنَتَيْنِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقُ الرَّأْسِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، اتَّقِ اللَّهَ، قَالَ: «مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُهُ، أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الْأَرْضِ، وَلَا تَأْمَنُونِي» فَسَأَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، قَتْلَهُ فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى، قَالَ: «إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَخْرُجُونَ يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الْإِسْلَامِ، وَيَدَعُونَ أَهْلَ الْأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আলি (রাঃ) নবী (ﷺ)-এর নিকট ইয়ামান থেকে মাটি মিশ্রিত কিছু সোনা পাঠান, তিনি তা আকরা ইবন হাবিস আল হানযালী মুজাশি গোত্রের এক ব্যক্তিকে এবং উয়াইনাহ ইবন বদর আল ফাযারী, আলকামা ইবন উলাসা আল আমিরী কিলাব ও যায়দ খায়ল আত তাঈ নাবহানী-এর এক ব্যক্তির মাঝে বণ্টন করে দেন।এতে কুরায়শ এবং আনসারীগণ অসন্তুষ্ট হন এবং তারা বলেন: তিনি (ﷺ) নাজদের নেতাদের দিলেন, আমাদের দিলেন না। তিনি বললেন: আমি এর দ্বারা তাদের মন জয় করতে চাচ্ছি মাত্র। তখন এক ব্যক্তি এগিয়ে আসলো, যার চক্ষু কোঁটরাগত, গণ্ডদেশ উঁচু, ঘন দাড়িবিশিষ্ট ও মাথা ন্যাড়া ছিল। সে বলল: হে মুহাম্মাদ (ﷺ) আল্লাহকে ভয় কর। তিনি (ﷺ) বললেন: আমিই যদি আল্লাহর অবাধ্য হই, তবে আর কে তাঁর আনুগত্য করবে? আল্লাহ তা'আলা বিশ্ববাসীদের মধ্যে আমাকে আমীনরূপে সৃষ্টি করেছেন, আর তোমরা আমাকে বিশ্বাস কর না!এমন সময় লোকেদের মধ্য হতে এক ব্যক্তি তাকে হত্যা করতে চাইলে তিনি নিষেধ করলেন। যখন সে ব্যক্তি চলে গেল, তখন তিনি (ﷺ) বললেন: তার বংশে এমন কিছু লোক জন্ম নিবে, যারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নিচে নামবে না, তারা দীন থেকে এভাবে বের হয়ে যাবে, যেমন তীর লক্ষবস্তু ভেদ করে বের হয়ে যায়। তারা মুসলিমদের হত্যা করবে এবং মূর্তিপূজকদের ছেড়ে দেবে। আমি যদি তাদেরকে পেতাম, তবে তাদেরকে এমনভাবে হত্যা করতাম, যেমন আদ বংশের লোকেদেরকে হত্যা করা হয়েছিল।
