৩৮/২৬. অধ্যায়ঃ

যে ব্যক্তি তলোয়ার কোষমুক্ত করে লোকেদের আক্রমণ করে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১০৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَصْرِيُّ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، عَنْ شَرِيكِ بْنِ شِهَابٍ، قَالَ: كُنْتُ أَتَمَنَّى أَنْ أَلْقَى رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَسْأَلُهُ عَنِ الْخَوَارِجِ، فَلَقِيتُ أَبَا بَرْزَةَ فِي يَوْمِ عِيدٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ، فَقُلْتُ لَهُ: هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ الْخَوَارِجَ؟ فَقَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُذُنِي، وَرَأَيْتُهُ بِعَيْنِي، أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ فَقَسَمَهُ، فَأَعْطَى مَنْ عَنْ يَمِينِهِ، وَمَنْ عَنْ شِمَالِهِ، وَلَمْ يُعْطِ مَنْ وَرَاءَهُ شَيْئًا، فَقَامَ رَجُلٌ مِنْ وَرَائِهِ فَقَالَ: يَا مُحَمَّدُ، مَا عَدَلْتَ فِي الْقِسْمَةِ رَجُلٌ أَسْوَدُ مَطْمُومُ الشَّعْرِ عَلَيْهِ ثَوْبَانِ أَبْيَضَانِ، فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَضَبًا شَدِيدًا وَقَالَ: «وَاللَّهِ لَا تَجِدُونَ بَعْدِي رَجُلًا هُوَ أَعْدَلُ مِنِّي»، ثُمَّ قَالَ: «يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ كَأَنَّ هَذَا مِنْهُمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، سِيمَاهُمْ التَّحْلِيقُ، لَا يَزَالُونَ يَخْرُجُونَ حَتَّى يَخْرُجَ آخِرُهُمْ مَعَ الْمَسِيحِ الدَّجَّالِ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، هُمْ شَرُّ الْخَلْقِ، وَالْخَلِيقَةِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ رَحِمَهُ اللَّهُ: " شَرِيكُ بْنُ شِهَابٍ لَيْسَ بِذَلِكَ الْمَشْهُورِ

বসরী হাররানী শারীক ইবন শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমার আশা ছিল যে, আমি নবী (ﷺ) এর কোন সাহাবীর সাথে সাক্ষাত করব এবং খারিজীদের সম্পর্কে তাঁকে প্রশ্ন করব। অতঃপর এক ঈদের দিন আবু বারযা (রাঃ)-কে তাঁর কয়েকজন সাথীর সাথে দেখলাম। আমি প্রশ্ন করলাম : আপনি কি খারিজীদের ব্যাপারে রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু শুনেছেন? তিনি বললেন : হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, তাঁকে নিজ চোখে দেখেছি।একদিন রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু মাল আসলো। তিনি (ﷺ) তার ডানদিকের এবং বামদিকের লোকেদের মধ্যে ভাগ-বণ্টন করে দিলেন এবং যারা তার পিছনে ছিল, তাদেরকে কিছুই দিলেন না।তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে মুহাম্মাদ (ﷺ) আপনি ইনসাফের সাথে বণ্টন করেননি। সে ছিল কালো রঙের, ন্যাড়া মাথা এবং সাদা কাপড় পরা। এ কথা শুনে রাসুলুল্লাহ (ﷺ) খুবই অসন্তুষ্ট হয়ে বললেন : আল্লাহর শপথ! তোমরা কাউকে আমার পরে আমার চেয়ে বেশি ইনসাফকারী দেখতে পাবে না। পরে তিনি (ﷺ) বললেন : শেষ যামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে, সম্ভবত এই ব্যক্তি তাদের একজন। যারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নিচে নামবে না। তারা ইসলাম হতে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। তাদের চিহ্ন হলো তাদের মাথা ন্যাড়া থাকবে। তারা এভাবে প্রকাশ পেতে থাকবে এবং তাদের শেষ দলটি দাজ্জালের সাথে বের হবে। যদি তোমরা তাদের সাক্ষাত পাও, তবে তাদের হত্যা করবে। কারণ তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন