৩৮/২৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১১৮ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
হত্যা হারাম
সুনানে আন-নাসায়ী : ৪১১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১১৮
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ يَزِيدَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ فَهُمَا فِي النَّارِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «أَرَادَ قَتْلَ صَاحِبِهِ»
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ মূসা (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যখন দুই মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হয় এবং একজন অপরজনকে হত্যা করে, তারা উভয়ে জাহান্নামী। বলা হলো: হে আল্লাহর রাসূল! হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তি কেন যাবে? তিনি (ﷺ) বললেন: সেও তো তার সাথীকে হত্যা করার ইচ্ছা করেছিল।
