৩৮/২৯. অধ্যায়ঃ
হত্যা হারাম
সুনানে নাসাঈ : ৪১২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪১২২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ الْحَسَنِ، عَنْ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «إِنَّهُ أَرَادَ قَتْلَ صَاحِبِهِ»
আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যখন দুই মুসলিম তাদের তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একজন অন্যজনকে হত্যা করে, তখন হত্যাকারী ও মৃত ব্যক্তি উভয়েই জাহান্নামী হয়। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! হত্যাকারীর ক্ষেত্রে তো এটা যথেষ্ট, কিন্তু মৃত ব্যক্তির ব্যাপারটা কী? তিনি (ﷺ) বললেন: সেও তার প্রতিপক্ষকে হত্যা করতে চেয়েছিল।
