৩৮/২৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১২৪ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
হত্যা হারাম
সুনানে আন-নাসায়ী : ৪১২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১২৪
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ». قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «إِنَّهُ أَرَادَ قَتْلَ صَاحِبِهِ»
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন দুজন মুসলিম তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একে অপরকে হত্যা করে, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী। এক ব্যক্তি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)। হত্যাকারীর অবস্থা তো ঠিক আছে, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তিনি (ﷺ) বললেন : সেও তার প্রতিপক্ষকে হত্যা করার ইচ্ছা করেছিল।
