৪০/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪১৫৪ - বায়'আত
কাউকে অগ্রাধিকার দেয়া হলে তাতে ধৈর্যধারণের অঙ্গীকার
সুনানে আন-নাসায়ী : ৪১৫৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪১৫৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُمَا سَمِعَا عُبَادَةَ بْنَ الْوَلِيدِ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، أَمَّا سَيَّارٌ، فَقَالَ: عَنْ أَبِيهِ، وَأَمَّا يَحْيَى فَقَالَ: عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ:«بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي عُسْرِنَا وَيُسْرِنَا، وَمَنْشَطِنَا وَمَكْرَهِنَا، وَأَثَرَةٍ عَلَيْنَا، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ بِالْحَقِّ حَيْثُمَا كَانَ، لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ» قَالَ شُعْبَةُ: «سَيَّارٌ لَمْ يَذْكُرْ هَذَا الْحَرْفَ حَيْثُمَا كَانَ، وَذَكَرَهُ يَحْيَى»، قَالَ شُعْبَةُ: «إِنْ كُنْتُ زِدْتُ فِيهِ شَيْئًا فَهُوَ عَنْ سَيَّارٍ أَوْ عَنْ يَحْيَى»
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অঙ্গীকার করলাম দুঃখ-সুখে ও অনুকূল-প্রতিকূল সর্বাবস্থায় এবং আমাদের ওপর অন্যদের অগ্রাধিকার দানের ক্ষেত্রেও শ্রবণ ও আনুগত্য বজায় রাখার, শাসকের বিরুদ্ধাচরণ না করার; আর এ বিষয়ে যে, আমরা যেখানেই থাকি না কেন, হকের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা আল্লাহর ব্যাপারে কোন তিরস্কারে ভয় করব না। শু'বাহ্ (রহঃ) বলেন: “যেখানেই থাকি” কথাটুকু সাইয়্যার উল্লেখ করেননি। বর্ণনাকারী ইয়াহিয়া তা উল্লেখ করেছেন। শু'বাহ্ (রহঃ) আরো বলেন: বর্ণনার ক্ষেত্রে আমি কিছু কম না বেশি করে থাকলে তা সাইয়্যার অথবা ইয়াহিয়া-এর কারণেই হয়ে থাকবে।
