৪২/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৩২ - ফারা এবং ‘আতীরা
ফারা‘-এর ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪২৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৩২
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ ابْنِ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، فَلَقِيتُ أَبَا الْمَلِيحِ فَسَأَلْتُهُ، فَحَدَّثَنِي عَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً فِي الْجَاهِلِيَّةِ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا»
নুবায়শাহ্ আল হুযালী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা জাহিলিয়্যাতের যুগে 'আতীরাহ্ করতাম, এখন আপনি আমাদেরকে এ বিষয়ে কী আদেশ করেন? তিনি (ﷺ) বললেন: আল্লাহর জন্য যাবাহ কর যে মাসেই হোক এবং আল্লাহর জন্য সৎকাজ কর এবং খাদ্য দান কর।
