৪২/৪. অধ্যায়ঃ
মৃত জন্তুর চামড়া প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪২৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৩৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلَاةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি মৃত বকরির নিকট দিয়ে যাচ্ছিলেন, যা মাইমুনা (রাঃ)-এর আজাদকৃত দাসীকে তিনি দান করেছিলেন। নবী (ﷺ) জিজ্ঞেস করেন: এর চামড়া কোন কাজে লাগালে না কেন? লোকেরা বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! এটি তো মৃত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা শুধুমাত্র খাওয়াই হারাম।
