৪২/৪. অধ্যায়ঃ
মৃত জন্তুর চামড়া প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪২৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى شَاةٍ مَيِّتَةٍ مُلْقَاةٍ، فَقَالَ: «لِمَنْ هَذِهِ؟» فَقَالُوا: لِمَيْمُونَةَ. فَقَالَ: «مَا عَلَيْهَا لَوِ انْتَفَعَتْ بِإِهَابِهَا» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ: «إِنَّمَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَكْلَهَا»
মায়মূনা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) পড়ে থাকা একটি মৃত বকরির নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি (ﷺ) বললেন: এটি কার? লোকেরা বলল: এটি মায়মূনা (রাঃ)-এর বকরির। তিনি (ﷺ) বললেন: কোনো পাপ হতো না যদি সে এর চামড়া কাজে লাগাত। লোকেরা বলল, এটি তো মৃত। তিনি (ﷺ) বললেন: আল্লাহ তা’আলা একে খাওয়া হারাম করেছেন।
