৪/১৯. অধ্যায়ঃ
অপবিত্রতার গোসলে সর্বশরীরে পানি পৌঁছানো দরকার
সুনানে নাসাঈ : ৪২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ نَحْوِ الْحِلَابِ، فَأَخَذَ بِكَفِّهِ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الْأَيْمَنِ ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন অপবিত্রতার গোসল করতেন তখন তিনি দুধ দোহনের পাত্রের ন্যায় কোন পাত্র খুঁজে নিতেন এবং তা হতে এক অঞ্জলি পানি নিয়ে মাথার ডান পার্শ্ব হতে আরম্ভ করতেন, পরে বাম পার্শ্বে পানি ঢালতেন। তারপর দুই হাত দ্বারা পানি নিতেন এবং তা দ্বারা মাথায় পানি ঢালতেন।
