৪২/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৪০ - ফারা এবং ‘আতীরা
মৃত জন্তুর চামড়া প্রসঙ্গ
সুনানে আন-নাসায়ী : ৪২৪০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ سَوْدَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَاتَتْ شَاةٌ لَنَا «فَدَبَغْنَا مَسْكَهَا، فَمَا زِلْنَا نَنْبِذُ فِيهَا حَتَّى صَارَتْ شَنًّا»
নাবী (ﷺ)-এর সহধর্মিণী সাওদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের একটি বকরি মারা গেলে আমরা তার চামড়া দাবাগতের মাধ্যমে রং করে তাতে নাবীয বানাতাম। এমনিভাবে তা পুরাতন হয়ে যেত।
