৪২/৪. অধ্যায়ঃ
মৃত জন্তুর চামড়া প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪২৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৪২
أَخْبَرَنِي الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرٍ وَهُوَ ابْنُ مُضَرَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا الْخَيْرِ، عَنْ ابْنِ وَعْلَةَ، أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: إِنَّا نَغْزُو هَذَا الْمَغْرِبَ، وَإِنَّهُمْ أَهْلُ وَثَنٍ، وَلَهُمْ قِرَبٌ يَكُونُ فِيهَا اللَّبَنُ وَالْمَاءُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «الدِّبَاغُ طَهُورٌ» قَالَ ابْنُ وَعْلَةَ: عَنْ رَأْيِكَ أَوْ شَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بَلْ عَنْ رَسُولِ اللَّهِ
ইব্ন ওয়া‘লা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করেন: আমরা পশ্চিমে জিহাদে গমন করি এবং সেখানকার লোক মূর্তিপূজারী। তাদের নিকট পানি এবং দুধের মশক থাকে।ইবনু আব্বাস (রাঃ) বললেন: কোন চামড়া দাবাগত করলে তা পবিত্র হয়ে যায়। ইবনু ওয়াআলা (রাঃ) বললেন: এটি কি আপনি আপনার পক্ষ থেকে বলেছেন, নাকি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেন: বরং রাসূলুল্লাহ (ﷺ) এর থেকে শুনেছি।
