৪৩/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৬৬ - শিকার ও যবেহকৃত জন্তু
অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার
সুনানে আন-নাসায়ী : ৪২৬৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৬৬
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مُحَمَّدٍ الْكُوفِيُّ الْمُحَارِبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: سَمِعْتُ رَبِيعَةَ بْنَ يَزِيدَ يَقُولُ: أَنْبَأَنَا أَبُو إِدْرِيسَ عَائِذُ اللَّهِ قَالَ: سَمِعْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ يَقُولُ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا بِأَرْضِ صَيْدٍ، أَصِيدُ بِقَوْسِي، وَأَصِيدُ بِكَلْبِي الْمُعَلَّمِ، وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ، فَقَالَ: «مَا أَصَبْتَ بِقَوْسِكَ، فَاذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ وَكُلْ، وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ، فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ، وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ، فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ»
আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি এমন স্থানে থাকি, যেখানে অনেক শিকার পাওয়া যায়। আমি আমার তীর দিয়ে শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত উভয় কুকুর দ্বারা শিকার করি। তিনি (ﷺ) বললেন: যে তীর নিক্ষেপের সময় তুমি আল্লাহর নাম নাও ঐ তীরের শিকার তুমি খাবে। আর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নামে ছাড়বে, তার শিকারও খাবে। আর অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কোন শিকার ধরে আনলে যদি তা যাবাহ করতে পার, তবে তা খাবে।
