৪৩/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৬৭ - শিকার ও যবেহকৃত জন্তু
কুকুর যখন শিকার মেরে ফেলবে
সুনানে আন-নাসায়ী : ৪২৬৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৬৭
َخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُنْبُورٍ أَبُو صَالِحٍ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أُرْسِلُ كِلَابِي الْمُعَلَّمَةَ فَيُمْسِكْنَ عَلَيَّ فَآكُلُ؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلَابَكَ الْمُعَلَّمَةَ، فَأَمْسَكْنَ عَلَيْكَ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ». قَالَ: «مَا لَمْ يَشْرَكْهُنَّ كَلْبٌ مِنْ سِوَاهُنَّ»، قُلْتُ: أَرْمِي بِالْمِعْرَاضِ فَيَخْزِقُ؟ قَالَ: «إِنْ خَزَقَ فَكُلْ، وَإِنْ أَصَابَ بِعَرْضِهِ فَلَا تَأْكُلْ»
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি আমার শিকারী কুকুর ছাড়ি, আর সে আমার জন্য শিকার ধরে আনে, আমি কি তা খাব? তিনি (ﷺ) বললেন: যখন তুমি তোমার শিকারী কুকুর ছাড়বে, আর তা তোমার জন্য শিকার ধরে আনবে, তখন তুমি তা খাবে। আমি জিজ্ঞেস করলাম : যদি সে শিকার মেরে ফেলে, তবুও? তিনি (ﷺ) বললেন: যদিও সে মেরে ফেলে; যতক্ষণ পর্যন্ত তোমার কুকুরের সাথে অন্য কোন কুকুর অংশীদার না হয়। আমি বললাম: আমি লোহাবিহীন তীর নিক্ষেপ করি, আর তা শিকারের গায়ে গেঁথে যায়? তিনি (ﷺ) বললেন : যদি তা গায়ে গেঁথে যায় তবে তা থেকে খাও, আর যদি আড়াআড়িভাবে লাগে, তবে খাবে না।
