৪৩/১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৮৮ - শিকার ও যবেহকৃত জন্তু
ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪২৮৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৮৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، وابْنُ أَبِي عَدِيٍّ، ومُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَوْفٍ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ أَوْ زَرْعٍ نَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি শিকারী কুকুর, গবাদি পশুর পাহারার কুকুর এবং ক্ষেত-খামার পাহারার কুকুর ছাড়া অন্য কোন কুকুর পালন করবে, প্রতিদিন তার সওয়াব থেকে এক ক্বীরাত্ব হ্রাস পাবে।
