৪৩/১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৮৯ - শিকার ও যবেহকৃত জন্তু
ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪২৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৮৯
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اتَّخَذَ كَلْبًا إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ زَرْعٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি শিকারী কুকুর, গবাদি পশুর পাহারার কুকুর অথবা কৃষি জমি পাহারার কুকুর ছাড়া অন্য কোন কুকুর পালন করবে, তার আমল হতে প্রতিদিন এক ক্বীরাত্ব সওয়াব কমে যাবে।
