৪৩/১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৯০ - শিকার ও যবেহকৃত জন্তু
ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪২৯০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৯০
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ قَالَ: أَنْبَأَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ، وَلَا مَاشِيَةٍ، وَلَا أَرْضٍ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ قِيرَاطَانِ كُلَّ يَوْمٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি শিকারী কুকুর, গবাদি পশুর পাহারার কুকুর কিংবা ক্ষেত-খামার পাহারার কুকুর ছাড়া অন্য কোন কুকুর পালন করবে, তার সাওয়াব হতে প্রতিদিন দুই ক্বীরাত্ব সাওয়াব হ্রাস পাবে।
