৪৩/১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৯১ - শিকার ও যবেহকৃত জন্তু
ক্ষেত-খামারে পাহারার জন্য কুকুর পালনের অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪২৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৯১
َخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» قَالَ عَبْدُ اللَّهِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ أَوْ كَلْبَ حَرْثٍ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সালিম ইবনু 'আবদুল্লাহ (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি গবাদি পশুর পাহারার কুকুর অথবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে, তার আমল থেকে প্রতিদিন এক ক্বীরাত্ব সাওয়াব কমে যাবে। 'আবদুল্লাহ (রাঃ) বলেন, আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেছেন: অথবা ক্ষেত পাহারার কুকুর ছাড়া।
