৪৩/১৭. অধ্যায়ঃ

গৃহপালিত পশু পালিয়ে গেলে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৯৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ، فَأَصَابُوا إِبِلًا وَغَنَمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُخْرَيَاتِ الْقَوْمِ فَعَجَّلَ أَوَّلُهُمْ فَذَبَحُوا، وَنَصَبُوا الْقُدُورَ، فَدُفِعَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالْقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَّمَ بَيْنَهُمْ، فَعَدَلَ عَشْرًا مِنَ الشَّاءِ بِبَعِيرٍ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ نَدَّ بَعِيرٌ، وَلَيْسَ فِي الْقَوْمِ إِلَّا خَيْلٌ يَسِيرَةٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا»

রাফে‘ ইব্‌ন খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যুল-হুলায়ফায় অবস্থান করছিলাম, যা তিহামায় অবস্থিত। মানুষেরা [গনীমাতের] উট এবং বকরি প্রাপ্ত হলো। রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সকলের পেছনে, সামনের লোকেরা গনীমাতের মাল ভাগ-বণ্টনের পূর্বেই পশু যবেহ করলেন এবং চুলায় হাঁড়ি চড়ালেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সেখানে দ্রুত পৌঁছে গেলেন। তিনি (ﷺ) তা দেখে তাদের হাঁড়ির গোশত ফেলে দিতে আদেশ করলেন। অতএব হাঁড়ি উপুড় করে তা ফেলে দেয়া হলো। তারপর তিনি (ﷺ) পশুগুলো ভাগ-বণ্টন করলেন। তিনি এক উটের সমান দশ বকরি হিসেবে ধরলেন। এ সময় একটা উট পালিয়ে গেল আর লোকেদের নিকট ঘোড়াও ছিল খুব অল্প। লোকেরা তাকে ধরার জন্য দৌড়ালো কিন্তু তাকে ধরতে সক্ষম হলো না, বরং সে সবাইকে ক্লান্ত করে দিল। শেষ পর্যন্ত এক লোক তার দিকে তীর নিক্ষেপ করলে আল্লাহ তা'আলা সেটাকে থামিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ সকল পশু অনেক সময় বন্য পশুর মতো পালাতে চায়। অতএব এদের কোনটি যদি তোমাদের ব্যর্থ করে (দেয় তবে) তোমরা তার সাথে এরূপই করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন