৪৩/১৬. অধ্যায়ঃ
শিকারী কুকুরের মূল্য গ্রহণে ছাড় প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৪২৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৯৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا ابْنُ سَوَاءٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ أَبِي مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي كِلَابًا مُكَلَّبَةً، فَأَفْتِنِي فِيهَا، قَالَ: «مَا أَمْسَكَ عَلَيْكَ كِلَابُكَ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ». قَالَ: أَفْتِنِي فِي قَوْسِي، قَالَ: «مَا رَدَّ عَلَيْكَ سَهْمُكَ فَكُلْ» قَالَ: وَإِنْ تَغَيَّبَ عَلَيَّ؟ قَالَ: «وَإِنْ تَغَيَّبَ عَلَيْكَ، مَا لَمْ تَجِدْ فِيهِ أَثَرَ سَهْمٍ غَيْرَ سَهْمِكَ أَوْ تَجِدْهُ قَدْ صَلَّ» يَعْنِي قَدْ أَنْتَنَ قَالَ ابْنُ سَوَاءٍ، وَسَمِعْتُهُ مِنْ أَبِي مَالِكٍ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আমর ইব্ন শু‘আয়ব (রাঃ) তাঁর পিতা তাঁর দাদা হতে বর্ণিতঃ
আমর ইবন শু‘আইব (রাঃ) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে বর্ণনা করেন। এক লোক নবী (ﷺ)-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার কাছে শিকারি কুকুর আছে, আপনি আমাকে তাদের সম্পর্কে ফাতওয়া দিন। তিনি (ﷺ) বললেন: তোমার কুকুর যা তোমার জন্য ধরে আনে, তা তুমি খাবে। সে লোক বলল: যদি আমার কুকুর ওই শিকার মেরেও ফেলে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, মেরে ফেললেও।এরপর ঐ ব্যক্তি বলল: আপনি আমাকে তীর-ধনুকের সম্পর্কে ফাতওয়া দিন। তিনি (ﷺ) বললেন: তোমার তীর যা শিকার করবে, তুমি তা খাবে। ঐ লোক বলল: যদি তীরের আঘাতের পর ঐ শিকার পালিয়ে যায়? তিনি (ﷺ) বললেন: যদিও সে পালিয়ে যায়। তবে তার মধ্যে যেন অন্য তীরের চিহ্ন না থাকে, অথবা তা পঁচে না যায়।
