৪৩/২৫. অধ্যায়ঃ

খরগোশ প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَحْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ وَهُوَ ابْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْنَبٍ قَدْ شَوَاهَا، فَوَضَعَهَا بَيْنَ يَدَيْهِ، فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَأْكُلْ، وَأَمَرَ الْقَوْمَ أَنْ يَأْكُلُوا، وَأَمْسَكَ الْأَعْرَابِيُّ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَمْنَعُكَ أَنْ تَأْكُلَ» قَالَ: إِنِّي أَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، قَالَ: «إِنْ كُنْتَ صَائِمًا فَصُمِ الْغُرَّ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

গ্রাম্য এক ব্যক্তি একটি খরগোশ ভুনা করে নবী (ﷺ) এর নিকট নিয়ে আসলো এবং তা তাঁর সামনে রেখে দিল। রসূলুল্লাহ (ﷺ) হাত গুটিয়ে নিলেন, অতএব তিনি তা খেলেন না। কিন্তু অন্যদেরকে খেতে আদেশ করলেন। ঐ গ্রাম্য ব্যক্তিও তা খাওয়া থেকে বিরত থাকল। রসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন : তোমাকে খাওয়ায় অংশগ্রহণ করতে কিসে বাধা দিল? সে বলল : আমি প্রতি মাসে তিনদিন সাওম পালন করি। তিনি (ﷺ) বললেন : যদি তুমি প্রত্যেক মাসে সাওম রাখ, তবে উজ্জ্বল দিনগুলোতে [তের, চৌদ্দ ও পনের তারিখ] রাখবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন