৪৩/২৫. অধ্যায়ঃ

খরগোশ প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، وَعَمْرِو بْنِ عُثْمَانَ، وَمُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ ابْنِ الْحَوْتَكِيَّةِ قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَنْ حَاضِرُنَا يَوْمَ الْقَاحَةِ؟ قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: أَنَا، أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْنَبٍ فَقَالَ الرَّجُلُ الَّذِي جَاءَ بِهَا: إِنِّي رَأَيْتُهَا تَدْمَى، فَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَأْكُلْ، ثُمَّ إِنَّهُ قَالَ: «كُلُوا» فَقَالَ رَجُلٌ: إِنِّي صَائِمٌ، قَالَ: «وَمَا صَوْمُكَ؟» قَالَ: مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةُ أَيَّامٍ، قَالَ: «فَأَيْنَ أَنْتَ عَنِ الْبِيضِ الْغُرِّ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»

আবুল হাওতাকিয়া (রহঃ) হতে বর্ণিতঃ

উমর (রাঃ) জিজ্ঞেস করলেন : 'কাহাহ' দিবসে আমাদের সাথে কে উপস্থিত ছিল? আবু যার (রাঃ) বললেন : আমি ছিলাম।সেখানে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি খরগোশ আনা হল। যে ব্যক্তি সেটি এনেছিল, সে বলল : আমি এর রক্ত ঝরতে দেখেছি। নবী (ﷺ) তা খেলেন না। অতঃপর তিনি (ﷺ) বললেন : তোমরা খাও। তখন এক ব্যক্তি বলল : আমি সাওম রেখেছি। তিনি বললেন : তুমি কিসের সাওম রেখেছ? সে বলল : প্রতি মাসে তিনটি সাওম পালন করি (এটা সেই সাওম)। তিনি (ﷺ) বললেন : তবে তুমি কেন আইয়্যামে বীযের তের, চৌদ্দ ও পনের তারিখ সাওম পালন করো না?

[১] মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি স্থান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন