৪৩/২৫. অধ্যায়ঃ
খরগোশ প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৩১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১২
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامٍ وَهُوَ ابْنُ زَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَأَخَذْتُهَا، فَجِئْتُ بِهَا إِلَى أَبِي طَلْحَةَ، فَذَبَحَهَا فَبَعَثَنِي بِفَخِذَيْهَا وَوَرِكَيْهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَقَبِلَهُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) বলেন: আমরা 'মাররুয যাহরান' নামক স্থানে একটি খরগোশকে ধাওয়া করলাম, অতঃপর তা ধরে ফেললাম। এরপর আবু তালহা (রাঃ)-এর কাছে আমি তা নিয়ে গেলে তিনি তা যবেহ করলেন এবং আমাকে দিয়ে তার উভয় রান ও কোমর নবী (ﷺ)-এর কাছে পাঠালেন, তিনি সেটা গ্রহণ করলেন।
