৪৩/২৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩১৩ - শিকার ও যবেহকৃত জন্তু
খরগোশ প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৪৩১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩১৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عَاصِمٍ، وَدَاوُدَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ ابْنِ صَفْوَانَ قَالَ: أَصَبْتُ أَرْنَبَيْنِ فَلَمْ أَجِدْ مَا أُذَكِّيهِمَا بِهِ فَذَكَّيْتُهُمَا بِمَرْوَةٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ «فَأَمَرَنِي بِأَكْلِهِمَا»
ইব্ন সাফওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি দু'টি খরগোশ পাকড়াও করলাম। তবে তা যাবাহ করার মতো কোন কিছুই পেলাম না। পরে আমি পাথর দিয়ে তাদের যাবাহ করলাম। এরপর আমি নবী (ﷺ) এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাকে তা খাওয়ার নির্দেশ দিলেন।
