৪৩/২৬. অধ্যায়ঃ
গুঁইসাপ
সুনানে নাসাঈ : ৪৩১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১৬
َخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِضَبٍّ مَشْوِيٍّ، فَقُرِّبَ إِلَيْهِ، فَأَهْوَى إِلَيْهِ بِيَدِهِ لِيَأْكُلَ مِنْهُ، قَالَ لَهُ: مَنْ حَضَرَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ لَحْمُ ضَبٍّ، فَرَفَعَ يَدَهُ عَنْهُ، فَقَالَ لَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ: يَا رَسُولَ اللَّهِ، أَحَرَامٌ الضَّبُّ؟ قَالَ: «لَا، وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ» فَأَهْوَى خَالِدٌ إِلَى الضَّبِّ فَأَكَلَ مِنْهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ
খালিদ ইব্ন ওলীদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ভাজা একটি গুঁইসাপ পরিবেশিত করা হলে তিনি তা খাওয়ার জন্য তাঁর হাত বাড়ান, এমন সময় উপস্থিত এক ব্যক্তি বলেন: হে আল্লাহর রাসূল (ﷺ) এটা গুঁইসাপের গোশত। তখন তিনি (ﷺ) তাঁর হাত উঠিয়ে নিলেন (আর খেলেন না)।খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল (ﷺ) গুঁইসাপ কি হারাম? তিনি (ﷺ) বললেন: না, কিন্তু তা আমার গোত্রের এলাকায় পাওয়া যায় না, তাই এর প্রতি আমার অরুচি রয়েছে। পরে খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) হাত বাড়িয়ে তা খেতে লাগলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) তা দেখছিলেন।
