৪৩/২৬. অধ্যায়ঃ

গুঁইসাপ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩১৭

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَخْبَرَهُ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَهِيَ خَالَتُهُ، فَقُدِّمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمُ ضَبٍّ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْكُلُ شَيْئًا حَتَّى يَعْلَمَ مَا هُوَ، فَقَالَ بَعْضُ النِّسْوَةِ: أَلَا تُخْبِرْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَأْكُلُ، فَأَخْبَرَتْهُ أَنَّهُ لَحْمُ ضَبٍّ، فَتَرَكَهُ، قَالَ خَالِدٌ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَرَامٌ هُوَ؟ قَالَ: «لَا وَلَكِنَّهُ طَعَامٌ لَيْسَ فِي أَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ». قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ إِلَيَّ، فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ وَحَدَّثَهُ ابْنُ الْأَصَمِّ، عَنْ مَيْمُونَةَ وَكَانَ فِي حِجْرِهَا

খালিদ ইব্‌ন ওলীদ (রাঃ) হতে বর্ণিতঃ

খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) বর্ণনা করেন, তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর খালা মায়মূনা বিনতে হারিস (রাঃ)-এর ঘরে ঢুকলেন। সেখানে রসূলুল্লাহ (ﷺ)-এর সামনে গুঁইসাপের গোশত পরিবেশন করা হল। রসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস ছিল, কোন খাবার ততক্ষণ পর্যন্ত আহার করতেন না, যতক্ষণ না জেনে নিতেন তা কী।ফলে মহিলাদের মাঝে কেউ বলল: তোমরা রসূলুল্লাহ (ﷺ)-কে জানাচ্ছো না কেন, তিনি কী খাচ্ছেন? অতএব আমি তাঁকে জানালাম: এটা গুঁইসাপের গোশত। তখন তিনি (ﷺ) তা হতে বিরত থাকলেন।খালিদ (রাঃ) বলেন: তখন আমি রসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, ওটা কি হারাম? তিনি (ﷺ) বললেন: না, তবে তা এমন জন্তু, যা আমার কওমের এলাকায় পাওয়া যায় না; তাই তা আমার খেতে অরুচি হয়।খালিদ (রাঃ) বলেন: আমি তা আমার দিকে টেনে নিয়ে খাওয়া শুরু করলাম আর রসূলুল্লাহ (ﷺ) দেখতে থাকলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন