৪৩/২৮. অধ্যায়ঃ
হিংস্র জন্তু খাওয়া হারাম
সুনানে নাসাঈ : ৪৩২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩২৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحِلُّ النُّهْبَى، وَلَا يَحِلُّ مِنَ السِّبَاعِ، كُلُّ ذِي نَابٍ، وَلَا تَحِلُّ الْمُجَثَّمَةُ»
আবু সা‘লাবা খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জোরপূর্বক সম্পদ কেড়ে নেয়া হালাল নয়, আর দাঁতওয়ালা হিংস্র জন্তু হালাল নয়, আর মুজাসসামা (গুলি, তীর ইত্যাদির আঘাতে যে জন্তু মারা যায়) তাও হালাল নয়।
