৪৩/৩১. অধ্যায়ঃ

গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৪০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ قَالَ: صَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، فَخَرَجُوا إِلَيْنَا، وَمَعَهُمُ الْمَسَاحِي، فَلَمَّا رَأَوْنَا، قَالُوا: مُحَمَّدٌ وَالْخَمِيسُ، وَرَجَعُوا إِلَى الْحِصْنِ يَسْعَوْنَ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ»، فَأَصَبْنَا فِيهَا حُمُرًا، فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ، فَإِنَّهَا رِجْسٌ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের দিন খুব সকালে সেখানে পৌঁছেন। তখন খায়বারের ইয়াহুদিরা কৃষিকাজের যন্ত্র নিয়ে বের হলো। যখন তারা আমাদেরকে লক্ষ্য করল তখন বলে উঠল: মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর দলবল! এই বলে তারা দৌড়ে দুর্গে আশ্রয় নিলো। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দু'টি উপরে উঠিয়ে বললেন: আল্লাহু আকবার! আল্লাহু আকবার! খায়বার ধ্বংস হোক। যখন আমরা কোন সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি, তখন সে সম্প্রদায়ের ভোর কতই না বেদনাদায়ক হয়!আনাস (রাঃ) বলেন: আমরা সেখানে কিছু গাধা ধরে তা রান্না করলাম। এমন সময় নবী (ﷺ)-এর এক ঘোষক ঘোষণা দিলেন যে, আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কেননা তা নাপাক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন