৪৩/৩১. অধ্যায়ঃ
গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম
সুনানে নাসাঈ : ৪৩৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: أَصَبْنَا يَوْمَ خَيْبَرَ حُمُرًا خَارِجًا مِنَ الْقَرْيَةِ، فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حَرَّمَ لُحُومَ الْحُمُرِ فَأَكْفِئُوا الْقُدُورَ بِمَا فِيهَا» فَأَكْفَأْنَاهَا
আবদুল্লাহ্ ইব্ন আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা খায়বার বিজয়ের দিন ঐ সকল গাধা পাকড়াও করলাম, যা গ্রাম থেকে বের হয়েছিল। আমরা তা রান্না করলাম। এ সময় নবী (ﷺ) এর পক্ষ থেকে একজন ঘোষণা দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) গাধার গোশত হারাম করেছেন, তোমরা গোশতসহ পাত্র উল্টে ফেলে দাও। তখন আমরা পাত্র উল্টে গোশত ফেলে দিই।
