৪৩/৩৪. অধ্যায়ঃ
চড়ুই পাখির গোশত খাওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৩৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৪৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ صُهَيْبٍ، مَوْلَى ابْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ إِنْسَانٍ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا، إِلَّا سَأَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا حَقُّهَا؟ قَالَ: «يَذْبَحُهَا فَيَأْكُلُهَا، وَلَا يَقْطَعُ رَأْسَهَا يَرْمِي بِهَا»
আবদুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি চড়ুই অথবা অপেক্ষাকৃত বড় কোন জীব অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন তাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন।লোকেরা জিজ্ঞেস করল: হে আল্লাহর রসূল! এর অধিকার কি?তিনি (ﷺ) বললেন: এর অধিকার এই যে, একে আল্লাহর নামে যবেহ করে খাবে। আর এর মাথা কেটে ফেলে দেবে না।
