৪৩/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৫১ - শিকার ও যবেহকৃত জন্তু
সমুদ্রের মৃত জন্তু
সুনানে আন-নাসায়ী : ৪৩৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৫১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: «بَعَثَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ ثَلَاثُ مِائَةٍ، نَحْمِلُ زَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ زَادُنَا حَتَّى كَانَ يَكُونُ لِلرَّجُلِ مِنَّا كُلَّ يَوْمٍ تَمْرَةٌ» فَقِيلَ لَهُ: يَا أَبَا عَبْدِ اللَّهِ، وَأَيْنَ تَقَعُ التَّمْرَةُ مِنَ الرَّجُلِ؟، قَالَ: «لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا، فَأَتَيْنَا الْبَحْرَ، فَإِذَا بِحُوتٍ قَذَفَهُ الْبَحْرُ، فَأَكَلْنَا مِنْهُ ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের তিনশত জনের একটি দলকে নবী (ﷺ) যুদ্ধের জন্য পাঠান। আমরা আমাদের পাথেয় কাঁধে বয়ে নিচ্ছিলাম। এক সময় আমাদের পাথেয় শেষ হয়ে গেল, এমনকি আমাদের প্রত্যেকের দিনে একটি করে খেজুর মিলত। এক ব্যক্তি বলল: হে আবূ 'আবদুল্লাহ! একজন লোকের একটি খেজুরে কী হয়? জাবির (রাঃ) বললেন : যখন তাও ফুরিয়ে গেল তখন আমরা বুঝলাম, একটি খেজুরের কদর কত? অতঃপর আমরা সমুদ্রের তীরে আসলাম এবং সেখানে এমন মাছ দেখতে পেলাম, সমুদ্র যা তীরে নিক্ষেপ করেছে। আমরা তা আঠার দিন পর্যন্ত খেয়েছিলাম।
