৪৩/৩৫. অধ্যায়ঃ
সমুদ্রের মৃত জন্তু
সুনানে নাসাঈ : ৪৩৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৫২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِائَةِ رَاكِبٍ، أَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ، نَرْصُدُ عِيرَ قُرَيْشٍ، فَأَقَمْنَا بِالسَّاحِلِ، فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الْخَبَطَ، قَالَ: فَأَلْقَى الْبَحْرُ دَابَّةً، يُقَالُ لَهَا: الْعَنْبَرُ فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، وَادَّهَنَّا مِنْ وَدَكِهِ فَثَابَتْ أَجْسَامُنَا، وَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلْعًا مِنْ أَضْلَاعِهِ، فَنَظَرَ إِلَى أَطْوَلِ جَمَلٍ وَأَطْوَلِ رَجُلٍ فِي الْجَيْشِ، فَمَرَّ تَحْتَهُ، ثُمَّ جَاعُوا فَنَحَرَ رَجُلٌ ثَلَاثَ جَزَائِرَ، ثُمَّ جَاعُوا فَنَحَرَ رَجُلٌ ثَلَاثَ جَزَائِرَ، ثُمَّ جَاعُوا فَنَحَرَ رَجُلٌ ثَلَاثَ جَزَائِرَ، ثُمَّ نَهَاهُ أَبُو عُبَيْدَةَ، قَالَ: سُفْيَانُ قَالَ: أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ، فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟»، قَالَ: فَأَخْرَجْنَا مِنْ عَيْنَيْهِ كَذَا وَكَذَا، قُلَّةً مِنْ وَدَكٍ، وَنَزَلَ فِي حَجَّاجِ عَيْنِهِ أَرْبَعَةُ نَفَرٍ، وَكَانَ مَعَ أَبِي عُبَيْدَةَ جِرَابٌ فِيهِ تَمْرٌ، فَكَانَ يُعْطِينَا الْقَبْضَةَ، ثُمَّ صَارَ إِلَى التَّمْرَةِ، فَلَمَّا فَقَدْنَاهَا وَجَدْنَا فَقْدَهَا
আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (ﷺ) তিনশত ব্যক্তির একটি বাহিনী আবু উবাইদা ইবনু জাররাহ (রাঃ)-এর নেতৃত্বে কুরাইশের কাফেলার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য পাঠান। আমরা ঐ কাফেলার অপেক্ষায় সমুদ্রের তীরে অবস্থান করি। আমরা এমন খাদ্য সংকটে পড়েছিলাম যে, শেষ পর্যন্ত আমরা গাছের পাতা খেতে লাগলাম।এ অবস্থায় একদিন সমুদ্র একটি মাছ তীরে নিক্ষেপ করল যাকে ‘আম্বর’ বলা হয়ে থাকে। আমরা তা অর্ধ মাস পর্যন্ত খেতে থাকি, আর এর চর্বি তেল হিসেবে ব্যবহার করি। এমনকি আমাদের সুস্বাস্থ্য আবার ফিরে আসল। আবু উবাইদা (রাঃ) এর পাঁজরের একটি হাড় তুলে নেন। তিনি একটি লম্বা উটের প্রতি লক্ষ্য করেন, আর বাহিনীর সর্বাপেক্ষা লম্বা ব্যক্তিকে তার উপর বসালেন। লোকটি তার নিচ দিয়ে চলে গেল।আবার সেনাশিবিরে খাদ্যাভাব দেখা দিলে এক ব্যক্তি তিনটি উট যবেহ করল। আবার খাদ্যাভাব দেখা দিলে এক ব্যক্তি আরও তিনটি উট যবেহ করল। তারপর আবার খাদ্যাভাব দেখা দিলে আবারও এক ব্যক্তি তিনটি উট যবেহ করল। অতঃপর আবু উবাইদা (রাঃ) পুনরায় করতে তা নিষেধ করেন।সুফইয়ান (রহঃ) বলেন: আবু যুবাইর (রহঃ) জাবির (রাঃ) হতে বর্ণনা করেন, আমরা এ সম্পর্কে নবী (ﷺ) এর কাছে জিজ্ঞেস করলে, তিনি বলেন: তোমাদের নিকট কি এর কিছু অংশ বাকী আছে? জাবির (রাঃ) বলেন, আমরা এর চক্ষুদ্বয় হতে এত এত মটকা চর্বি বের করলাম। আর এর চোখের কোটরে চার ব্যক্তি নেমে পড়েছিল। আবু উবাইদা (রাঃ)-এর নিকট একটি খেজুর ভর্তি থলি ছিল। তিনি আমাদেরকে এক এক মুঠ করে দিতেন। পরে একটি একটি করে খেজুর দিতে লাগলেন, তা ফুরিয়ে যাওয়ার পর আমরা না থাকার মূল্য বুঝতে পারি।
[১] সুফিয়ান (রহঃ) হলেন হাদীসের অন্যতম রাবী।
