৪৩/৩৫. অধ্যায়ঃ

সমুদ্রের মৃত জন্তু

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৫৩

أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي عُبَيْدَةَ فِي سَرِيَّةٍ فَنَفِدَ زَادُنَا، فَمَرَرْنَا بِحُوتٍ قَدْ قَذَفَ بِهِ الْبَحْرُ، فَأَرَدْنَا أَنْ نَأْكُلَ مِنْهُ، فَنَهَانَا أَبُو عُبَيْدَةَ، ثُمَّ قَالَ: نَحْنُ رُسُلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي سَبِيلِ اللَّهِ، كُلُوا، فَأَكَلْنَا مِنْهُ أَيَّامًا، فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرْنَاهُ، فَقَالَ: «إِنْ كَانَ بَقِيَ مَعَكُمْ شَيْءٌ فَابْعَثُوا بِهِ إِلَيْنَا»

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আবু উবায়দা (রাঃ) নেতৃত্বে নবী (ﷺ) আমাদেরকে এক যুদ্ধে পাঠান। আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার পর আমরা এমন একটি মাছ পেলাম যা সমুদ্র নিক্ষেপ করেছিল। আমরা তা থেকে খেতে চাইলে আবু উবায়দা (রাঃ) নিষেধ করলেন। পরে তিনি বললেন: আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রেরিত এবং আমরা আল্লাহর রাস্তায় রয়েছি, অতএব খাও। আমরা বেশ কিছু দিন তা থেকে খেলাম। পরে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করলাম। তিনি (ﷺ) বললেন: যদি তোমাদের কাছে কিছু অংশ বাকী থেকে থাকে, তবে তা আমাদের কাছে পাঠিয়ে দাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন