৪৩/৩৫. অধ্যায়ঃ
সমুদ্রের মৃত জন্তু
সুনানে নাসাঈ : ৪৩৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৫৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي عُبَيْدَةَ، وَنَحْنُ ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ، وَزَوَّدَنَا جِرَابًا مِنْ تَمْرٍ، فَأَعْطَانَا قَبْضَةً قَبْضَةً، فَلَمَّا أَنْ جُزْنَاهُ أَعْطَانَا تَمْرَةً تَمْرَةً، حَتَّى إِنْ كُنَّا لَنَمُصُّهَا كَمَا يَمُصُّ الصَّبِيُّ، وَنَشْرَبُ عَلَيْهَا الْمَاءَ، فَلَمَّا فَقَدْنَاهَا وَجَدْنَا فَقْدَهَا، حَتَّى إِنْ كُنَّا لَنَخْبِطُ الْخَبَطَ بِقِسِيِّنَا، وَنَسَفُّهُ ثُمَّ نَشْرَبُ عَلَيْهِ مِنَ الْمَاءِ حَتَّى سُمِّينَا جَيْشَ الْخَبَطِ، ثُمَّ أَجَزْنَا السَّاحِلَ، فَإِذَا دَابَّةٌ مِثْلُ الْكَثِيبِ - يُقَالُ لَهُ الْعَنْبَرُ - فَقَالَ أَبُو عُبَيْدَةَ: مَيْتَةٌ لَا تَأْكُلُوهُ، ثُمَّ قَالَ: جَيْشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَنَحْنُ مُضْطَرُّونَ كُلُوا بِاسْمِ اللَّهِ، فَأَكَلْنَا مِنْهُ، وَجَعَلْنَا مِنْهُ، وَشِيقَةً، وَلَقَدْ جَلَسَ فِي مَوْضِعِ عَيْنِهِ ثَلَاثَةَ عَشَرَ رَجُلًا قَالَ: فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلْعًا مِنْ أَضْلَاعِهِ، فَرَحَلَ بِهِ أَجْسَمَ بَعِيرٍ مِنْ أَبَاعِرِ الْقَوْمِ، فَأَجَازَ تَحْتَهُ، فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا حَبَسَكُمْ؟» قُلْنَا كُنَّا نَتَّبِعُ عِيرَاتِ قُرَيْشٍ، وَذَكَرْنَا لَهُ مِنْ أَمْرِ الدَّابَّةِ، فَقَالَ: «ذَاكَ رِزْقٌ رَزَقَكُمُوهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، أَمَعَكُمْ مِنْهُ شَيْءٌ»، قَالَ: قُلْنَا: نَعَمْ
জবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবু উবাইদা (রাঃ)-এর নেতৃত্বে আমাদের তিনশত দশের অধিক একটি দলকে যুদ্ধে পাঠান। তিনি (ﷺ) আমাদের খাবার হিসেবে এক থলি খেজুর দিলেন। আবু উবাইদা (রাঃ) এ থেকে আমাদেরকে এক মুঠ করে দিতেন। আর যখন তা শেষ হতে লাগল, তখন তিনি একটি একটি করে খেজুর ভাগ-বণ্টন করলেন। আমরা শিশু বাচ্চাদের মতো তা চুষে চুষে খেয়ে পরে পানি পান করতাম। যখন তাও শেষ হয়ে গেল, তখন আমরা এর কদর বুঝতে পারলাম। শেষ পর্যন্ত আমরা আমাদের বর্শা দিয়ে গাছের পাতা পেড়ে তা খেতে লাগলাম। এরপর পানি পান করতাম। এজন্য আমাদের সেনাদলের নাম ‘জাইশুল খবত’ [পাতার দল] হয়ে গেল।যখন আমরা সাগর পাড়ে পৌঁছলাম, সেখানে আমরা এক জন্তু দেখতে পেলাম, যা বালুর টিলার মতো পড়ে ছিল। তাকে ‘আম্বর’ বলা হতো। আবু উবাইদা (রাঃ) বললেন: এটা মৃত জন্তু, তোমরা তা খাবে না। এরপর তিনি বললেন: আমরা তো রাসূলুল্লাহ (ﷺ) এর সেনাবাহিনী, আর আল্লাহর পথে রয়েছি আর আমরা নিরুপায় বটে। অতএব তোমরা আল্লাহর নামে আহার কর। পরে আমরা তা থেকে আহার করলাম এবং মাছের কিছু অংশ শুকালাম। এর চোখের কোটরে তের জন লোক বসতে পারত। বর্ণনাকারী বলেন: আবু উবাইদা (রাঃ) এর পাঁজরের একখানা হাড় নিলেন। তারপর সর্ববৃহৎ উটের পিঠে হাওদা বসান। তারপর সে উটকে সেই হাড়ের নিচ দিয়ে চালিয়ে নেন। আমরা এরপর রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলে তিনি বললেন: তোমাদের এত বিলম্ব হলো কেন? আমরা বললাম: আমরা কুরাইশ কাফেলার প্রতীক্ষায় ছিলাম। আর আমরা তাঁর নিকট ঐ মাছের ঘটনাও ব্যক্ত করলাম। তখন তিনি (ﷺ) বললেন: এটা আল্লাহ প্রদত্ত রিজিক যা তিনি তোমাদেরকে প্রদান করেছেন। তোমাদের নিকট কি এর কিছু অংশ রয়েছে? রাবী বলেন: আমরা বললাম: জি-হ্যাঁ।
