৪৪/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৭৩ - কুরবানী
মুদাবারাহ্ এমন পশু যার কান গোড়া থেকে কাটা
সুনানে আন-নাসায়ী : ৪৩৭৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৭৩
َخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ شُرَيْحِ بْنِ النُّعْمَانِ قَالَ: أَبُو إِسْحَاقَ، وَكَانَ رَجُلَ صِدْقٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ، وَالْأُذُنَ، وَأَنْ لَا نُضَحِّيَ بِعَوْرَاءَ، وَلَا مُقَابَلَةٍ، وَلَا مُدَابَرَةٍ، وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ করেছেন, আমরা যেন [কুরবানী পশুর] চোখ ও কান ভালোরূপে দেখে নেই। আর আমরা যেন এমন পশু দিয়ে কুরবানী না করি যা কানা বা কানের একদিক কাটা, যার কানের গোড়া কাটা এবং যার কান ফাঁড়া এবং যার কানে ছিদ্র আছে।
